ব্রেকিং নিউজ
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন সুনামগঞ্জে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, ভুল স্বীকার করে সংশোধন করল পল্লী বিদ্যুৎ নেত্রকোনায় নিখোঁজের ৬ দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, সাবেক স্বামী আটক নেত্রকোনায় করাত কলে অগ্নিসংযোগের অভিযোগ, তদন্ত ও বিচারের দাবিমাতে মানববন্ধন ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ও নিয়োগনীতি নিয়ে ৪ দফা দাবি এনডিইএর
×

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১/১০/২০২৬, ১১:২৬:৩৮ AM

সুনামগঞ্জে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জিয়া মঞ্চ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জিয়া মঞ্চ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি একলাছুর রহমানের সভাপতিত্বে এবং সহসভাপতি আজাদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সলিম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমুখ।বক্তারা বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের অধিকাংশ মানুষের সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। তবে ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র ও অপতৎপরতা চালাচ্ছে বলে তারা অভিযোগ করেন।


তারা আরও বলেন, যেকোনো অপশক্তির অপতৎপরতা রুখে দিতে জিয়া মঞ্চের নেতাকর্মীরা অতীতেও রাজপথে ছিলেন। আগামীতেও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে সব ধরনের অপতৎপরতা মোকাবিলায় তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।